ইন্দুরকানীতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু
ইন্দুরকানীতে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ইন্দুরকানী এম. ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফ্রান্সের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। মেলায় উপজেলা প্রশাসনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৬টি স্টল স্থান পেয়েছে।
এর আগে মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহামুদুল হক দুলাল, সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদীন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বজলুর রহমান মিন্টু উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা মিলন, উপজেলা মহিলা জেপির সভানেত্রী শারমিন হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, মাহাবুব আলম ফকির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ও শিক্ষক মোঃ আরিফ হোসেন।
