ভান্ডারিয়ায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
জেলার ভান্ডারিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মো. জামাল (৪৫) নামের মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে মঠবাড়িয়া উপজেলার সাফা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জামাল ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
ভান্ডারিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল হাসান জানান, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে তিনটি মাদক মামলায় জামালের ১৫ বছরের সাজা হয়। জামাল কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে পলাতক ছিলেন। আদালত থেকে ভান্ডারিয়া থানায় গ্রেফতারী পরোয়ানা আসার পর তাকে গ্রেফতার করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে মহিলা এমপির মেয়ে ছুরিকাঘাত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে বিজয় দিবসে বিএনপির দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন »
