ভান্ডারিয়ায় জলবায়ু সহিষ্ণু মৎস্য উপকরণ বিতরণ
জেলার ভান্ডারিয়ায় বুধবার দুপুরে নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এবং ইউএনডিপির সহোযোগিতায় উপকূলীয় বনায়ন ও পুনঃবনায়ন কমিউনিটিভিত্তিক অভিযোজন (আইসিবিএ- এআর) জিইএফ জলবায়ু সহিষ্ণ তেলিখালী, নদমুলা ও ধাওয়া এ তিন ইউনিয়নের ৬০জন মৎস্য খামারির মাঝে জন প্রতি ৩ বস্তা খাবার, চুনা ৮ কেজি, ইউরিয়া ৮ কেজি ও টিএসপি ৭ মৎস্য উপকরণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, নদমুলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল কবির বাবুল তালুকদার, ইউএনডিপির প্রতিনিধি নাসরিন আক্তার উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে সাবেক ইউপি সদস্যের বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা ! (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চির ভাস্বর বুদ্ধিজীবী দিবস »
