ইন্দুরকানীতে বিশ্ব মানবাধিকার দিবসে র্যালী ও আলোচনা সভা
ইন্দুরকানীতে ৬৯তম বিশ্ব মানবাধিকার দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাংলাদেশ মানবাধিকার কমিশন ইন্দুরকানী উপজেলা শাখার আয়োজনে ও ডাক দিয়ে যাই এর রি-কল প্রকল্প-২০২১ এর সহায়তায় বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ইন্দুরকানী উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে শেষ হয়।
পরে উপজেলা মানবাধিকার কার্যালয়ে উপজেলা মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান বুলবুল, বাংলাদেশ মানবাধিকার কমিশন ইন্দুরকানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এম. আহসানুল ছগির, ডাক দিয়ে যাইর পরিচালনা কমিটির সদস্য মোঃ জাকির হোসেন গাজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন সেলিম, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন গাজী, ডাক দিয়ে যাই এর রি-কল প্রকল্প-২০২১ সমন্বয়কারী কৃষিবিদ মোঃ বশির আহম্মেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাহমুদুল হক দুলাল, ইন্দুরকানী থানার এসআই মোঃ জাকির হোসেন, অধ্যক্ষ শাহ আলম, সহযোগী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, উপজেলা জেপির যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহাবুব আলম ফকির, ইউপি সদস্য এবিএম সেলিম হাওলাদার হিরু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ ইকরামুল সিকদার, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান রিপন, উপজেলা হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল, সাংবাদিক মোঃ হাফিজুর রহমান, গাজী আবুল কালাম, মানবাধিকার কর্মী আব্দুল আলীম স্বপন প্রমুখ।
