নাজিরপুরে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
নাজিরপুর উপজেলায় নয়ন দাস ও নয়ন সিকদার নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। নয়ন দাস উপজেলার জয়পুর গ্রামের বলাই দাসের ছেলে এবং নয়ন সিকদার একই গ্রামের নিরঞ্জন সিকদারের ছেলে।
নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিক্তিতে সোমবার রাতে তাদের উপজেলার শ্রীরামকাঠি বন্দর সড়কের দুলাল হালদারের বাড়ির সামনে থেকে ১৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
Please follow and like us:
« ইন্দুরকানীতে অস্বচ্ছল প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান্নোয়নে কর্মশালা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে কিং ব্যান্ড সিমেন্ট রাজমিস্ত্রী কর্মশালা অনুষ্ঠিত »
