ইন্দুরকানীতে বিশ্ব ডায়াবেটিস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ইন্দুরকানীতে বিশ্ব ডায়াবেটিস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়রক প্রদক্ষিণ শেষে সদর রোডে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে তার কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম, ইন্দুরকানী থানার ওসি তদন্ত আঃ ছালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের, উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেন, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান সিকদার, ইন্দুরকানী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীসহ আমন্ত্রিত বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
