প্রধান সূচি

মঠবাড়িয়ায় আজিজাবাদ দরবার শরীফে দুই দিনব্যাপী মাহফিল সম্পন্ন

মঠবাড়িয়া উপজেলার মিঠাখালী আজিজাবাদ দরবার ও ইসলামী কমপ্লেক্সের উদ্যোগে দুই দিনব্যাপী ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল শুক্র ও শনিবার কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব আল-মিকাত মক্কাতুল মুকাররমা মসজিদের সাবেক খতিব, বিটিভি ও মাই টিভির ইসলামী ভাষ্যকার আলহাজ্ব হযরত মাওলানা মোঃ শামছুদ্দিন কাশেমী।

প্রধান বক্তা ছিলেন মঠবাড়িয়া দক্ষিণ বন্দর জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হযরত মাওলানা শাহজালাল।

ওয়াজ করেন টিকিকাটা নূরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলহাজ্ব হযরত মাওলানা তৈয়্যুবুর রহমান জেহাদী, মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান।

মাহফিল পরিচালনা করেন মিঠাখালী আজিজাবাদ দরবার ও ইসলামী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও পরিচালক হযরত কায়েদ সাহেব হুজুর (র.) এর খলিফা আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মো. কামাল উদ্দিন (আজিজাবাদী হুজুর)।

মাহফিলে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ হেমায়েত উদ্দিন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial