নাজিরপুরে শ ম রেজাউল করিম ও মেয়র মালেককে গণসংবর্ধনা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ ম রেজাউল করিমকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং পিরোজপুর পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেককে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত করায় নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার গাওখালী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এম. খোকন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও মোঃ হাবিবুর রহমান মালেক।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের
উপদেষ্টা কমিটির সদস্য মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইছাহাক আলী খান পান্না, চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান শামীম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সরদার, জেলা আওয়ামী লীগের
দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা কৃষকলীগের আহ্বায়ক চাঁন মিয়া মাঝি, পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম মন্টু, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমিন মৌলী, জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হাসান ডালিম প্রমুখ।
