প্রধান সূচি

Thursday, November 9th, 2017

 

নাজিরপুরে শ ম রেজাউল করিম ও মেয়র মালেককে গণসংবর্ধনা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ ম রেজাউল করিমকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং পিরোজপুর পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেককে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্বাচিত করায় নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার গাওখালী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এম. খোকন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিতবিস্তারিত পড়ুন


সুপারি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে

ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের মানববন্ধন

“খাজনা মওকুফ, চাঁদা মাফ নাই’’ শিরোনামে দৈনিক সমকালে সংবাদ ছাপা হওয়ায় অভিযুক্ত শাসক দলের নেতাদের দল থেকে বাহিস্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন। বৃহস্পতিবার উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাগারহাট-চন্ডিপুর বাজার সদর রোডে কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ অবৈধ ভাবে লিজ দিয়ে সুপারি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ উপজেলার ১৩টি হাট-বাজারের খাজনা মওকুফ থাকলেও বালিপাড়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব জিয়াউল হাসান রনি, বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ রাহাত হোসেনবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial