প্রধান সূচি

সুপারি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে

ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের মানববন্ধন

“খাজনা মওকুফ, চাঁদা মাফ নাই’’ শিরোনামে দৈনিক সমকালে সংবাদ ছাপা হওয়ায় অভিযুক্ত শাসক দলের নেতাদের দল থেকে বাহিস্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন। বৃহস্পতিবার উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাগারহাট-চন্ডিপুর বাজার সদর রোডে কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠ অবৈধ ভাবে লিজ দিয়ে সুপারি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ উপজেলার ১৩টি হাট-বাজারের খাজনা মওকুফ থাকলেও বালিপাড়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব জিয়াউল হাসান রনি, বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ রাহাত হোসেন গাজী জোর করে সুপারির হাটের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এবিষয়টি নিয়ে গত ৮ নভেম্বর দৈনিক সমকালে সংবাদ প্রকাশ হলে প্রশাসন ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা মোঃ সাইদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রাজু প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সদস্য মোঃ মাহাবুব আলম ফকির, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল সিকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোহেদী হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুবকর সিদ্দিক লাভলু, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শামীম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম লিটন সহ আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন এর নেতাকর্মী বৃন্দ।

এসময় বক্তারা চাঁদাবাজ নেতৃবৃন্দেকে অবিলম্বে গ্রেফতারসহ দল থেকে তাদের বহিস্কার দাবি করেন। এর আগে বুধবার সমকালে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোস্তফা কামাল বিদ্যালয় মাঠে সুকানোর জন্য বিছানো সুপারি সরিয়ে ফেলেন এবং ওই মাঠের পাশে ব্যবসায়ীদের সুপারি কেনাবেচা বন্ধ করে দেন। অনুপায় হয়ে ব্যবসায়ীরা বৃহস্পতিবার বাজারের দিন সদর রোডের উপর বসে সুপারি কেনাবেচা করেছেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial