প্রধান সূচি

মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভগিরথপুর গ্রাম থেকে ১৩ পিচ ইয়াবাসহ রাসেল হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রাসেল উপজেলার ছোট শৌলা গ্রামের আমির হোসেনের ছেলে।

মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial