Wednesday, October 25th, 2017
দক্ষিণাঞ্চলের বড় সুপারির বাজার পিরোজপুরে
দক্ষিণাঞ্চলে সুপারির বড় বাজার পিরোজপুরে। জেলায় ব্যাপক হারে সুপারির চাষ করা হচ্ছে। পাশাপাশি ভাল দামও পচ্ছে চাষীরা। আপদকালীন সময়ে সুপারি বিক্রি করে সংসরের চাহিদা মিটছে অনেক কৃষকের। তবে লবনাক্ততা ও অন্যান্য পরিবেশ বিপযর্য়ের কারনে সুপারির ফলন দিন দিন কমছে এবং বিদেশ থেকে সুপারি আমদানি করায় দেশীয় সুপারির দাম কমে যাচ্ছে। কৃষক ও সুপারি ব্যবসায়ী সূত্রে জানা গেছে, দেশে সুপারির অন্যতম উৎপাদনকারী এলাকা হিসেবে দক্ষিনাঞ্চলের জেলা পিরোজপুর সুপরিচিত। জেলার সদর উপজেলার চলিশা বাজার, কাউখালী উপজেলা সদর বাজার এবং ইন্দুরকানী উপজেলার বাজারে হাটের দিন বিশাল সুপারির বাজার বসে। এসব বাজারে কখনও কখনওবিস্তারিত পড়ুন
বিচারহীনতায় বাড়ছে ধর্ষণ!
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় পুলিশ শাওন খান (২০) নামে এক তরুনকে গ্রেফতার করেছে। সে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের নুরু আলম খানের ছেলে। ভান্ডারিয়া থানার এসআই মোঃ মোশারেফ হোসেন জানান, সোমবার রাতে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। এসআই মোশারেফ বলেন, সোমবার রাতে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে শাওন খান ধর্ষণ করে। এ সময় ছাত্রীর মা ঘরে ফিরে ঘটনা দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় শাওন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় মঙ্গলবার মেয়েটির মাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন
ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ছয় দফা দাবীতে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকালে শহরের গোপালক্ষ্ণৃ টাউন ক্লাব সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দাবীসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি মো. হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ ডাকুয়া, উপজেলা সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মো. বজলুর রহমান, সুলতান হোসেন, ফকির আঃ হাই, আঃ রহমান, মো. শামসুল আলম, মো. মিজানুর রহমান, ক্বারী নূরুল আমীন, মোশারেফ হোসেন, আসলাম দর্জি। পরে জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ এর নিকট স্মারকলিপিবিস্তারিত পড়ুন
ছুটি ছাড়া অধ্যক্ষ অনুপস্থিত ॥ হাজিরা খাতা জব্দ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের কে সি (কলারন-চন্ডীপুর) টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ছুটি বিহীন অনুপস্থিত থাকায় হাজিরা খাতা জব্দ করেছেন করেছেন প্রতিষ্ঠাতা ও বালিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মঞ্জু। মঙ্গলবার তিনি এ খাতা জব্দ করেন। কলেজের প্রতিষ্ঠাতা মশিউর রহমান মঞ্জু জানান, ২০০১ সালে তিনি ইন্দুরকানী-বালিপাড়া-চন্ডীপুর-কলারন সড়ক সংলগ্ন প্রায় ২ একর জমির উপর কে সি (কলারন-চন্ডীপুর) টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজটি প্রতিষ্ঠা করা হয়। কলেজে অধ্যক্ষসহ ১৩ শিক্ষক, একজন করনিক ও একজন পিয়ন রয়েছে। প্রতিষ্ঠাতা মশিউর রহমান মঞ্জু জানান, অধ্যক্ষ প্রায়ই কলেজে গড়হাজির থাকেন। অভিভাবকদের কাছ থেকেবিস্তারিত পড়ুন
কাউখালীতে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান
‘ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি’ স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে পিরোজপুরের কাউখালীতে। এ উপলক্ষে বুধবার সকালে উপজলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষন হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা নির্র্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অপূর্ব লাল সরকার প্রমূখ।
কাউখালীতে স্যানিটেশন মাস ও হাত দোয়া দিবস পালিত
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জেলার কাউখালীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত দোয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালি বের করে জনস্বাস্থ্য অধিদফতর। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পুকুর চত্বরে হাত দোয়া ও আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আঃ সাত্তার বক্তব্য রাখেন। এতে সরকারী বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয় এবং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
পিরোজপুরে শিক্ষার্থীদের উপবৃত্তির চেক বিতরন অনুষ্ঠান
“স্কুলই হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর এবং ইন্দুরকানী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের (মেয়ে) উপবৃত্তির ২য় কিস্তির চেক বিতরন করা হয়। গত রবিবার জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত এ চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ যারা উপবৃত্তি পেয়েছ তারা মেধা তালিকায় উত্তির্ণ হয়েছ বলেই উপবৃত্তি পেয়েছ। বিজ্ঞান এমনি একটি বিষয় যে যত বেশি জানার চেষ্টা করবে সে তত বেশি জানতে পারবে। তিনি বলেন, বিজ্ঞান ভয়েরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভগিরথপুর গ্রাম থেকে ১৩ পিচ ইয়াবাসহ রাসেল হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রাসেল উপজেলার ছোট শৌলা গ্রামের আমির হোসেনের ছেলে। মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক বিকাশ চন্দ্র দে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মঠবাড়িয়ায় ইঁদুর নিধন দিবস পালিত
মঠবাড়িয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০১৭ পালিত হয়েছে। কৃষক প্রশিক্ষণ সভাকক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র, ইঁদুর নিধনে আঞ্চলিক পুরষ্কারপ্রাপ্ত রবিন চন্দ্র বালা প্রমুখ।
মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মঠবাড়িয়া থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তেতুলতলা বাজারে অভিযান চালিয়ে তিন মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শামীম হোসেন সাদ্দাম (২৫) উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের আব্দুল হালিম জমাদ্দারের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, শামীম তিন মাসের সাজা নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
