প্রধান সূচি

বাগেরহাটে আইনগত সহায়তা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ের উপর স্কুল পর্যায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলা সদরের বি.এস.সি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হাফিজ। ৎ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের সুবিধা বঞ্চিত অসচ্ছল দরিদ্র জনগনকে আইনগত সহায়তা দেয়ার জন্য সরকার আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ নামক একটি আইন প্রনয়ণ করেছে। দরিদ্র জনগনের মধ্যে বাদী-বিবাদী উভয়ে এ কার্যক্রমের আওতায় বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারেন।

জেলা লিগ্যাল এইড কমিটি ও বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে জাস্টিস ফর অল-খুলনা জেলা প্রকল্পের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এস এম হিসামুল হক, রূপান্তরের বিভাগীয় প্রকল্প সমন্বয়কারী রিজিয়া পারভীন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শেখ শহিদুল ইসলাম, রূপান্তরের সদর উপজেলার সমন্বয়কারী শিল্পি আক্তার প্রমুখ।

পরে প্রধান অতিথি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতারণ করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial