প্রধান সূচি

রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে মঠবাড়িয়ার তুষখালীতে মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি :

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর গণহত্যার প্রতিবাদে জমইয়াতে হিযবুল্লাহর উদ্যোগে মঠবাড়িয়ার তুষখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মানববন্ধনে ইমাম সমিতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তুষখালী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগন অংশ গ্রহণ করেন।

পরে তুষখালী রিক্সা স্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমীন, যুব হিযবুল্লাহ জেলা শাখার সভাপতি কাজী ওবাইদুল্লাহ, শ ম নজরুল ইসলাম, মিয়া মোঃ ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ কবির হোসাইন, মাওলানা মনির হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মো. আরিফুল হক প্রমুখ।

সমাবেশে বক্তারা রোহিঙ্গা মুসলামান বন্ধে জাতি সংঘের দৃষ্টি আকর্ষণ ও ওং সাং সুচির নোবেল পুরষ্কার বাতিলের দাবি জানান।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial