প্রধান সূচি

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ

দেশব্যাপী আওয়ামী লীগের আগুন সন্ত্রাসসহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদে পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেমখানে সমাবেশ পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহবায়ক নাদিম শেখসহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে সব ধরণের সন্ত্রাসী কর্মকান্ড রুখে দেয়া হবে বলে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial