প্রধান সূচি

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পিরোজপুর জেলা দুদকের সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে সোমবার দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
অভিযান শেষে দুদক কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ে সকালে ছদ্মবেশে পাসপোর্ট অফিসে অবস্থান করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলা হয়। এ সময় হয়রানি বা অতিরিক্ত অর্থ দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে আনুষ্ঠানিকভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
তিনি আরও জানান, আনসার সদস্যদের বিষয়ে খোঁজ নিয়ে দেখা গেছে, আগে দায়িত্বে থাকা সদস্যদের অধিকাংশই বর্তমানে এখানে নেই। নতুন সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া কার্যালয়ের ভেতরে উল্লেখযোগ্য কোনো দালালের উপস্থিতিও পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি প্রাথমিকভাবে সন্তোষজনক বলে মনে হয়েছে। ইতিপূর্বে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা বর্তমানে এখানে কর্মরত নেই। তবে যেকোনো সরকারি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করা হবে। তদন্ত শেষে কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial