Monday, November 9th, 2026
পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।পিরোজপুর জেলা দুদকের সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে সোমবার দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করেন।অভিযান শেষে দুদক কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ে সকালে ছদ্মবেশে পাসপোর্ট অফিসে অবস্থান করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলা হয়। এ সময় হয়রানি বা অতিরিক্ত অর্থ দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে আনুষ্ঠানিকভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।তিনি আরও জানান, আনসার সদস্যদের বিষয়েবিস্তারিত পড়ুন
