প্রধান সূচি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে শ্রমিকদলের মিছিল-সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখা।
বৃহস্পতিবার বিকেলে শহরের পোস্ট অফিস রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, বিএনপির সাবেক সদস্য সচিব ওহিদুজ্জামান লাভলুসহ বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা স্বৈরাচার ও তাদের দোষরদের সকল অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial