বীর মুক্তিযোদ্ধা সুলতান আলী ফকিরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা সুলতান আলী ফকির শুক্রবার ভোর ৪টায় বার্ধক্যজনিতকারণে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …..রাজিউন)। মৃতকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। এই বীর মুক্তিযোদ্ধকে তার নিজ বাড়ী পিরোজপুর সদর উপজেলার ঝন্ঝন্য়িা গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এ সময় পুলিশের একটি চৗকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারুল ইসলাম শামীম রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া বিজিবি’র একটি সুসজ্জিতদল সমরিক শ্রদ্ধা জানান।
জানাজায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মৃত্যুকালে স্ত্রী ও চার কন্যা সন্তান রেখে গেছেন।
Please follow and like us:
« পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু »
