প্রধান সূচি

পিরোজপুরে ‘ডাক দিয়ে যাই’ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

জীব-বৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই ¯েøাগানকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করছে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’।
মঙ্গলবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।
‘ডাক দিয়ে যাই’ এর উপ-নির্বাহী পরিচালক মোসাম্মৎ শাহানাজ পারভীনের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সাঈদ, বিশেষ অতিথি পিরোজপুর সদর সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমীন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনায়েত কবীর খান, সমাজসেবি মো. গিয়াস উদ্দিন সরদার চান, কৃষিবিদ এনায়েত হোসেন আকন।
অনুষ্ঠানে পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী এবং ইউনিয়নবাসীর মধ্যে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের এক হাজার চারা বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে ৫টি করে গাছের চারা দেওয়া হয়।
পরে জেলা প্রশাসক বিদ্যালয় চত্বরে একটি আমগাছ এবং ‘ডাক দিয়ে যাই’ এর উপ-নির্বাহী পরিচালক মোসাম্মৎ শাহানাজ পারভীন একটি নিম গাছের চারা রোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, জীব বৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায়, প্রাকৃতিক দুযোগ থেকে রক্ষা পেতে, সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবনযাপনের লক্ষে এবং পরিচ্ছন্ন বাংলাদেশ বির্নিমানে বৃক্ষরোপণের গুরুত্ব রয়েছে। আর সে লক্ষে বর্তমান সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, আমাদের দেশ ছোট, জনসংখ্যা অনেক বেশী। আমাদের অনেক সীমাবদ্ধ আছে, আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। আমাদের সেই সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে আমরা সুন্দরভাবে বাঁচতে পারি, আমরা বসবাস করতে পারি, সেই বসবাসের জায়গাটাকে পরিবেশ বান্ধব হয় সেজন্যই আমাদের উপযুক্ত সময়ে গাছ রোপণ করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial