প্রধান সূচি

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে তথ্য অফিসের আয়োজনে পরিকল্পনা সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জেলা তথ্য অফিস ও ইউনিসেফের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এবং মেডিকেল অফিসার ডা. আরিফ হাসান।
জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইউনিসেফ বরিশালের এসবিসি অফিসার মো. আব্দুল জলিল।
সভায় আলোচকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভ‚মিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি কিশোর-কিশোরী ও যুবকদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহŸান জানান।
সভায় বিডি ক্লিন, পজেটিভ পিরোজপুর এবং কদমতলা ইউথ ফাউন্ডেশনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকবৃন্দ অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial