পিরোজপুরে মাসব্যাপী পরিছন্নতা, বৃক্ষরোপণ ও বিতরণ এবং মাদকবিরোধী সচেতনতা অভিযানের উদ্বোধন
জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিস্কার-পরিছন্নতা কার্যক্রম এবং বৃক্ষরোপণ ও বিতরণ, মাদকবিরোধী সচেতনতা, ডেঙ্গু, হাম, চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে|
রবিবার পিরোজপুর শহরের পালপাড়া এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়| র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর টাউন ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়| পরে সেখানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়|
কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন|
পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউট সদস্য, বিভিন্ন ¯ে^চ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন|
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নাগরিকদের সচেতনতার কোনো বিকল্প নেই| তিনি সবাইকে ড্রেন, রাস্তা বা খোলা স্থানে বর্জ্য না ফেলে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানান|
তিনি জানান, প্রতিটি মহল্লায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে| এছাড়া বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থালির বর্জ্য সংগ্রহের জন্য মাসিক নাম মাত্র ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে| কর্মসূচিকে টেকসই করতে তরুণদের সমš^য়ে এলাকাভিত্তিক তদারকি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি|
একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে জেলা পরিষদের পক্ষ থেকে একটি বিশেষ বর্জ্য পরিবহন গাড়ি প্রদান করা হবে|
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমরা যদি নির্ধারিত স্থানে ময়লা না ফেলি, তাহলে রাস্তাঘাট কখনোই পরিষ্কার থাকবে না| নিজেদের ও আগামী প্রজন্মের সুস্থ ভবিষ্যতের জন্য সবাইকে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে হবে|
এসময় তিনি আরও বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও মাদকমুক্ত পিরোজপুর গড়ে তোলার প্রত্যয়ে এই কর্মসূচি বাস্তবায়নে সকলের আন্তরিক অংশগ্রহণই আমাদের শক্তি| তাই আসুন পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মাধ্যমে গড়ে তুলি একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পিরোজপুর|
অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন নিজেই পরিচ্ছন্নতা কর্মীদের সাথে অভিযানে অংশ নিয়ে ড্রেন পরিষ্কার করেন|
