প্রধান সূচি

পিরোজপুরে নজরুল বর্ষ উদযাপন

পিরোজপুরে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পিরোজপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামের শহীদ ওমর ফারুক মিলনায়তনে তিন দিনব্যাপী নজরুল বর্ষ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভ‚ঞা জনী, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রভাষক রহিমা খাতুন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। তিনি তরুণদের নজরুলের অসাম্প্রদায়িক, সাম্য ও মানবিক আদর্শ ধারণ করে দেশ গঠনে ভ‚মিকা রাখার আহŸান জানান।
আলোচনা সভা শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial