প্রধান সূচি

পিরোজপুরের ঐতিহ্যবাহী বকফুল পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

পিরোজপুর পৌর শহরের আমলাপাড়াস্থ শতবর্ষী ঐতিহ্যবাহী বকফুল পুকুরে দেশীয় প্রজাতির মাছের বংশবৃদ্ধি এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার বিকেলে শহরের এমিনেন্ট বয়েজ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। এছাড়া আরও উপস্থিত ছিলেন, এমমিন্টে বয়েজের উপদেষ্ঠা শেখ রিয়াজউদ্দিন রানা, উপদেষ্ঠা সাইফুল্লাহ হুমায়ূন, উপদেষ্টা সৈয়দ আগ্রিজ হোসেন ঠান্ডু, উপদেষ্টা এ কে এম বকতিয়ার শাহীন, সংগঠনের সভাপতি মো. জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, শহরের অপরিষ্কার ও জলাবদ্ধ জলাশয়গুলো এসব স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পরিস্কার করে মাছ চাষের এ মহৎ উদ্যোগ নিলে শহরের পরিবেশ ভালো থাকবে। পৌরবাসী বিভিন্ন মশাবাহিত রোগ থেকে পরিত্রাণ পাবে। পাশাপাশি মাছের অভাব পূরণ করে আবারও আমরা মাছে ভাতে বাঙ্গালী হতে পারবো।
রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, শিং, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ এই শতবর্ষী বকফুল পুকুরে অবমুক্ত করা হয়।
উল্লেখ, শহরের স্বেচ্ছাসেবী সংগঠন এমিনেন্ট বয়েজ পিরোজপুর জেলা পরিষদের কাছ থেকে এই পরিত্যক্ত পুকুরটি লিজ নিয়ে নিজ উদ্যোগে পরিস্কার করে এটির হারোনা রূপ ফিরিয়ে এনে তাতে মাছের চাষের পরিকল্পনা গ্রহণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial