পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালিত
পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আইএসআইজিওপি (ওঝওএঙচ) প্রকল্পের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান এবং সঞ্চালনা করেন মইনুল আহসান মুন্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবদুল হাই মল্লিক।
বক্তব্য রাখেন, কৃষিবিদ মো. ফিরোজ খান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক রহিমা বেগম, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সিনিয়র সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, প্রবীন সংগঠক মো. শাহ আলম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ ধারক। তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। প্রবীণ নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রবীণদের অধিকার সংরক্ষণ এবং নির্যাতনমুক্ত, মানবিক সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহŸান জানানো হয়।
দিবসটি উপলক্ষে গত ১৩ জুন সরকারি সোহরাওয়ার্দী কলেজে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবারের অনুষ্ঠানে ওই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
