পিরোজপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির কার্যালয়ে শপথ বাক্যপাঠ করান জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সাবেক ১নং যুগ্ম আহŸায়ক ও মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা।
নবনির্বাচিত সভাপতি শেখ ফরিদ বলেন, আমরা যাত্রীসেবার মান নিশ্চিত করতে সর্বদা আন্তরিক। ভবিষ্যতে সেবার মান আরও বৃদ্ধি করতে কাজ করব ইনশাল্লাহ।
সাধারণ সম্পাদক আলিফ আহমেদ রাজিব বলেন, যাত্রীসেবা একটি ইবাদতের সমান। তাই মালিক-শ্রমিক সবাই ঐক্যবদ্ধভাবে যাত্রীসেবা নিশ্চিত করতে কাজ করব।
শপথ বাক্যপাঠ অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন নবনির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং যাত্রীসেবার মান উন্নয়নে আন্তরিক থাকতে হবে।
তিনি সড়ক পরিবহনে শৃঙ্খলা, নিরাপত্তা ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান।
