পিরোজপুরে অসহায় মানুষের মাঝে সাউথ রিজিওনাল হিউম্যান সোসাইটি’র ঈদ সামগ্রী বিতরণ
পিরোজপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সাউথ রিজিওনাল হিউম্যান সোসাইটি পিরোজপুরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে পিরোজপুরের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সাউথ রিজিওনাল হিউম্যান সোসাইটি পিরোজপুরের সভাপতি ও সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল সিমেন্ট বিজনেস ইউনিটের চিফ সেলস অফিসার শাহাজামাল সিকদারের সভাপতিত্বে ও সংগঠনটির নির্বাহী পরিচালক আবদুল্লাহ হিল মাহমুদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।
এ সময় ২০০ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। পাশাপাশি আগামীতে অসহায় দরিদ্র মানুষের শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য যাবতীয় সমস্যা নিয়ে কাজ করার আশ্বাস দেওয়া হয়।
Please follow and like us:
« ২৪ ঘন্টায় মস্তকবিহীন লাশের পরিচয় শনাক্ত : গ্রেফতার ২ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে র্যাবের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার : গ্রেফতার-১ »
