পিরোজপুরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
পিরোজপুরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও কার্যকর বাস্তবায়ন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস এম আল আমিন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির কার্যকর প্ল্যাটফর্ম, যা মামলা জট কমিয়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে।
সভা পরিচালনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রহিমা খাতুন। সভায় বিভিন্ন ইউনিয়নের সচিব, গ্রাম আদালতের সদস্য ও সিভিল সোসাইটি প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষক দলের আলোচনা সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে বিএনপি নেত্রী এলিজা জামানের জনসংযোগ »
