প্রধান সূচি

পিরোজপুরে পৌর বিএনপি উদ্যোগে আলোচনা সভা ও সদস্য ফরম বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৮নং ওয়ার্ড পৌর শাখা, পিরোজপুর কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনসম্পৃক্তকরণের লক্ষে আলোচনা সভা ও ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ৮নং ওয়ার্ড খাঁমকাটা কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা ও ফরম বিতরণ অনুষ্ঠিত হয়।
আলাউদ্দিন হোসেন চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
তিনি তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা তুলে ধরেন।
সভায় আরো বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা জজ আদালতের পিপি এ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি আ. ছালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন হাওলাদার, জেলা যুব দলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা মৎসজীবি দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার, শেখ কামরুল ইসলাম, এস এম আল ইমরান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial