প্রধান সূচি

১১ বছর পরে পিরোজপুর সদর উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ১১ বছর পরে পিরোজপুর সদর উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
কাউন্সিলের প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আকন, সাইদুল ইসলাম কিসমত, হাসানুল কবির লিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর জুলুম নির্যাতনের মধ্য দিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পার করেছে। অতি দ্রুত সুষ্ঠু একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের প্রচারণা করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial