প্রধান সূচি

পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

‘সবুজে সাজাই বংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটর ‘বাংলালিঙ্ক’ এর সহযোগিতায় বৃক্ষ রোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি করা হয়েছে।
বৃহস্পতিবার পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং পুখুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর মাঝে আম, কাঠাল, আমলকি, জলপাই, অর্জুন, বকুলসহ বিভিন্ন ফলজ, ঔষধি এবং বনজ গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ করা হয়।
একই দিন অত্র ইউনিয়নের দাউদপুর রব্বানিয়া ফোরকানিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় তাল, আম, কাঠাল, আতাফল, আমলকি, অর্জুন, বকুলসহ ১০০ ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
এ সময় মোবাইল নেটওয়ার্ক অপারেটর ‘বাংলালিঙ্ক’ এর সিনিয়র জোনাল ম্যানেজার নিয়াজ পারভেজ, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত কবির খান, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানসহ পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং পুখুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial