নাজিরপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
পিরোজপুরের নাজিরপুরে অগ্নিকান্ড, বন্যা, নদীভাঙন ও কালবৈশাখী ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও গৃহনির্মাণ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার খোকন চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন এবং গৃহনির্মাণে তিন হাজার থেকে ছয় হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
Please follow and like us:
« মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়ার অভিযোগ : গ্রেফতার-২ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ »
