পিরোজপুরে সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা নুর দিদা রবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এ কে ওবায়দুল কবির বাদল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু, বীর মুক্তিযোদ্ধা মির্জা জহুরুল হক, গাজী নুরুজ্জামান বাবুলের ভাই জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাছুম, গাজী নুরুজ্জামান বাবুলের একমাত্র ছেলে সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র।
আলোচনা সভায় বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের দীর্ঘ রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে অবদান এবং জেলার উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। সভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কবরস্থান মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।
