পিরোজপুরে সরকারী মহিলা কলেজের আয়োজনে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান
পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান। বৃহস্পতিবার পিরোজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে এ ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক।
পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ এবং জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই মাস ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। স্বাধীনতা পরবর্তী সংকটে দেশের জন্য যারা জীবনবাজী রেখে রাস্তায় নেমেছিলেন, সেই যোদ্ধাদের সম্মান জানানোর মাধ্যমেই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা সম্ভব।
