প্রধান সূচি

গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য জাতীয়তাবাদী দলের সৃষ্টি : বিএনপি’র যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ

বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, শহীদ জিয়াউর রহমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য জাতীয়তাবাদী দলের সৃষ্টি করেছিলেন। যেখানে থাকবে না কোন আইনের দু:শাসন। যেখানে থাকবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। সে জন্যই কালের সাক্ষী হয়ে জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, যদি শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতেন। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম না করতেন। সমস্ত দল বন্ধ করে দিয়ে বাকশাল ঘোষণা না করতেন। তিনি সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে একটি মাত্র পত্রিকা চালু করেছিলেন। সমস্ত কিছুর মূলে ছিল স্বাধীনতার আন্দোলনে যারা রক্ত দিয়েছিল সেই রক্তের সাথে বেইমানি করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। ওই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল বলে জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয়েছিল। আর এই জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছেন যিনি, যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শেখ মুজিব জাতির সাথে যদি বেইমানী করে পাকিস্তানের সাথে আঁতাত করে যদি পালিয়ে না যেতেন, তাহলে জিয়াউর রহমানের আবির্ভাব হতো না। জিয়া রহমান এসেছেন শেখ মুজিব পালিয়ে গিয়েছেন বলে।
বুধবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ভুল পথ ছেড়ে দিন, স্বাধীনতা যুদ্ধে আপনারা প্রশ্নবিদ্ধ হয়েছেন, এর আগে আপনারা আওয়ামী লীগ, জাতীয়পার্টি এবং বিএনপি’র সাথে ছিলেন। আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন, আপনারা জাতীয় নির্বাচনকে বিলম্ব করার লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন এবং পিয়ার পদ্ধতির দাবী তুলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন।
তিনি চরমোনাই পীর সাহেবকে উদ্দেশ্য করে বলেন, ‘পীর সাহেব আপনি বলেছেন, টাকা উঠে পল্টনে, চলে যায় লন্ডনে’ এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কথা, আপনি আপনার মুরিদগণের সামনে তওবা করেন।
দীর্ঘ ১৬ বছর পর বুধবার পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মনির হোসেন আকন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নুরুল ঈমান বাবুল, জেলা বিএনপি’র সদস্য শেখ হাসানুল কবির লীন, কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. জুয়েল মৃধা, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন তালুকদার কুমার প্রমুখ

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial