প্রধান সূচি

নাজিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী বার্ষিকী পালিত

পিরোজপুরের নাজিরপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ ঘটিকায় একটি শোক র‌্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাজিরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী’র সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. তাওহীদুল ইসলাম ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান।
সভায় উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ইয়াহিয়া খান, আসাদুজ্জামান হাজরা টিপু, মো. তাওহীদুল ইসলাম, মো. সফিকুল ইসালাম শাফিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও শাখারিকাঠী ইউনিয়ন বিএনপির আহবায়ক এস. এম. রেজাউল কবীর, নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ লিলন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খান রিপন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অনুপ কুমার সিকদার, সহ-সাধারণ সম্পাদক এস. এম. সিপার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান ফরাজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস. এম. মাজেদুল কবীর রাসেল, সাবেক সদস্য সচিব মো. হাফিজুর রহমান লায়েক, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. মিজানুর রহমান শরীফ, ছাত্রদলের আহবায়ক এইচ.এম শামীম হাসান, সদস্য সচিব তারেক আবদুল্লাহ বাপ্পি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান, শ্রমিক দলের সভাপতি হিরুয়ার রহমান, কালারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আরিফুল ইসলাম উজ্জল, দেউলবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাস্টার সরোয়ার হোসেন, মালিখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার হাবিবুর রহমান, শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. নাছির আহমেদ মল্লিক, শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইমাম খান প্রমখ।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর সাহসী নেতৃত্ব ছিল অনন্য।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালকাটা কর্মসূচি, সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন এবং যুগোপযোগী ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন। নারী সমাজের উন্নয়ন ও শিশুদের বিকাশে তার আগ্রহ জাতিকে নতুন দিক নির্দেশনা দেয়। তার সততা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেম ছিল অতুলনীয়।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial