পিরোজপুরের কমল একাডেমি’র উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
কমল একাডেমি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার পিরোজপুর জেলা কমল একাডেমির আয়োজনে জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদের সভাপতিত্বে শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কমল একাডেমি কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মইনুল আহসান মুন্না, উপদেষ্টা রিয়াজুল হক রিয়াজ, এনজিও কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও পৌর কমিটির সভাপতি এ্যাডভোকেট আশিক আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৈশোরকালীন ডাক নাম ছিল কমল। তার সেই নামকে ধারণ করে এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আওয়ামী দু:শাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা উঁচু রেখেছি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছি।
