প্রধান সূচি

পিরোজপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
‎শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে শুক্রবার সকাল ৭টায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮টায় কোরআনখানী, সকাল ১০টায় শহরে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়।
শোক র‌্যালী শেষে বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‎
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির আিহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবুল কালাম আকন, আহসানুল কবির লীন, পৌর বিএনপির সভাপতি শহিদুল্লাহ শহিদ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারতো। জিয়াউর রহমান সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের তলাবিহীন ঝুড়ি পূর্ণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আওয়ামী দু:শাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা উঁচু রেখেছি।
‎আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয়। জেলা ওলামা দলের সদস্য সচিব মিরাজ মোল্লা দোয়া মোনাজাত পরিচালনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial