প্রধান সূচি

নাজিরপুরে কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে গেছে ঘর : তৈরি করে দিলেন ইউএনও

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের বাসিন্দা অসহায় পঙ্গু মোয়াজ্জিম মিয়া (৭৫)। গত ২০ মে হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে তার ঘরটি সম্পূর্ণভাবে ভেঙ্গে যায়।
বিষয়টি পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর নজরে এলে তিনি রাতেই নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে রাব্বিকে জানান। পরে ইউএনও ওই দিন রাত ১০টার দিকে ওই বৃদ্ধের বাড়িটি পরিদর্শন করে তার ঘরটি বাসযোগ্য করার উদ্যোগ নেন। মাত্র ৪৮ ঘন্টার মধ্যে দোচালা একটি টিনের ঘর তৈরী করে দেন। এদিকে নতুন ঘর পেয়ে খুশি বৃদ্ধ মুয়াজ্জিম মিয়া।
মুয়াজ্জিম মিয়া বলেন, নতুন ঘর পেয়ে অনেক খুশি। এখন শীত কিংবা বর্ষাতে আর কষ্ট করতে হবে না। কখনও ভাবিনি আমাদের থাকার জন্য নতুন ঘর হবে।
এ খবর ছড়িয়ে গেলে পুরো উপজেলা জুড়ে প্রশাংসায় ভাসছেন পিরোজপুরের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এবং ইউএনও মো. ফজলে রাব্বি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি বলেন, বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে স্যার ঘরটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তাৎক্ষণিক অসহায় পঙ্গু মুয়াজ্জিম মিয়ার বাড়িটি পরিদর্শন করে বসবাসের উপযুক্ত টিনের ঘর তেরি করে দেওয়া হয়েছে। এছাড়াও সে যাতে সরকারি সব সুযোগ সুবিধা ঠিকমত পায় তা নিশ্চিত করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial