কাউখালীতে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন
পিরোজপুরের কাউখালীর উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবিএম ফখরুজ্জামান এর কমিটি বাতিলের দাবীতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিবাবক ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. মোশারেফ মোল্লা, জিয়াউল হক মাঝী, আমিনুল হক, এমদাদ হাওলাদার, মোসা: এমিলি বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এবিএম ফখরুজ্জামান আওয়ামী লীগের দোসর ও জনসমর্থনহীন ব্যক্তি। তাকে সভাপতি করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের অপচেষ্টা চালানো হয়েছে। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে করে প্রতিষ্ঠানে বিভিন্ন ধরণের সমস্যার সৃষ্টি হবে। পাঠদান ও উন্নয়ন ব্যাহত হবে।
Please follow and like us:
« পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন »
