প্রধান সূচি

ইন্দুরকানীতে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সংঘর্ষ : আহত-৬

পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দুই গ্রæপের সংঘর্ষ ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় অন্ততপক্ষে ৬ জন আহত হয়েছে। বুধবার উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড বিএনপির সম্মেলনে এ ঘটনা ঘটে।
সম্মেলনে আসা পাড়েরহাট ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানান, পাড়েরহাট ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কমিটি গঠনের সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর দুপুর ২টার দিকে দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠনের জন্য নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। নির্বাচনে ৬টি ওয়ার্ডে বিনা প্রতিদ্ব›িদ্বতায় কমিটি নির্বাচিত হয়। পরে ৩, ৫ ও ৭নং ওয়ার্ডে কাউন্সিলরদের সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। তখন ৭নং গাজীপুর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী আলাউদ্দিনের প্রার্থীতা নিয়ে বিতর্ক শুরু হলে দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে ওই ওয়ার্ডের বিএনপির ওয়ার্ড সদস্য নাসির, পাশা খান, আলামিন এবং ৩নং ওয়ার্ডের ইমাম, মানিক ও ৭নং ওয়ার্ডের বিএনপির সদস্য নান্টু সিকদারকে কুপিয়ে প্রতিপক্ষরা আহত করে। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ হওয়ার পর ৩টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেন বিএনপির নির্বাচন কমিটি।
ইন্দুরকানী উপজেলা বিএনপির আহŸায়ক মো. ফরিদ আহম্মেদ জানান, কাউন্সিলে আসা বিএনপি নেতাকর্মীদের মধ্যে কথার কাটাকাটিতে সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার কথা শুনেছি। ঘটনার পরে ৩টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial