প্রধান সূচি

পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস পালিত

সারা দেশের ন্যায় পিরোজপুরেও র‌্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সিও অফিস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল আউয়াল, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওহিদুজাজামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা শ্রমিক দল সভাপতি আব্দুস সালাম বাতেন।
‎আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং নূন্যতম মজুরী নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকের ঘামেই গড়ে ওঠে দেশের শিল্প ও উন্নয়ন। তাই তাদের যথাযথ মর্যাদা দেওয়া রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।
‎এদিকে, মে দিবস উপলক্ষে শহরের টাউন ক্লাব মাঠে জেলা শ্রমিক দলের আয়োজনে ও শহীদ মিনার চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সকল আয়োজনে শ্রমজীবী মানুষ ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial