প্রধান সূচি

বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীর খেদমত দেখতে চায় : মাসুদ সাঈদী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র ছেলে পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, মানুষ গত ৫৩ বছর বিভিন্ন দলের শাসন দেখেছে, এখন বাংলাদেশের মানুষ জামায়াতে ইসলামীর খেদমত দেখতে চায়। বাংলাদেশের মানুষ চায় জামায়াতে ইসলামী কিভাবে দেশকে পরিচালনা করে। বাংলাদেশকে কিভাবে উন্নত বিশ্বের সাথে রোল মডেল হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়া করানো যায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেটা চেষ্টা করছে।
কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ এর কর্মসূচির অংশ হিসেবে শনিবার পিরোজপুর সদর উপজেলায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে জামায়াত ইসলামী। জামায়াতের দাওয়াত জনগণ গ্রহণ করছে এবং মানুষ অভাবনীয় সাড়া দিচ্ছে।
মাসুদ সাঈদী বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে আগে। সেই স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। যে স্বপ্ন নিয়ে লাখো মানুষ প্রাণ দিয়েছিল, সেই স্বপ্ন পূরণে আমরা কতটা সফল? বৈষম্য এখনো রয়েছে, বিচারহীনতার সংস্কৃতি আমাদের পিছিয়ে দিচ্ছে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রকে দুর্বল করছে। দুর্নীতি আমাদের সমাজ জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে।
সমাজ থেকে চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি দূর করে একটি শোষন বৈষম্যহীন নীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এদিন তিনি পিরোজপুর সদর উপজেলার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি এবং মরিচাল এলাকায় জামায়াত ইসলামীর পক্ষে গণসংযোগ করেন।
এ সময় মাসুদ সাঈদীর আহবানে হিন্দু ধর্মাবলম্বীসহ অসংখ্য মানুষ জামায়াতে ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।
মাসুদ সাঈদীর হাতে জামায়াতে ইসলামী’র সহযোগী সদস্য ফরম পূরণকারী হিন্দু ধর্মাবলম্বীরা হলেন- পিরোজপুর সদর উপজেলার কুন্ড সাহা, বিশ্বজিৎ সাহা, জয় সাহা, সমিরণ দাস, উত্তম কুন্ড, নিতাই কুন্ড, অচিন কুন্ড, সুনীল দাস, বানেশ্বর গ্রামের কৃষ্ণ রায়, কৃষ্ণ কুমার মাঝি, পৌরসভার শিকারপুর এলাকার সুকান্ত মিস্ত্রী, কদমতলা এলাকার রতন কুমার শীল, পালপাড়া এলাকার নিতাই মন্ডল, সুকুমার রায়, মনিন্দ্র লাল সাহা এবং রাজারহাট এলাকার জয়দেব মিত্র।
গণসংযোগকালে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাওলানা আব্দুর রব, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর আমীর মাওলানা ইসহাক আলী, ওয়ার্ড ও ইউনিটের সভাপতি, সেক্রেটারীসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial