প্রধান সূচি

আমরা ঘর ছাড়া হয়েছি, কিন্ত কখনো দেশ ছাড়া হইনি : কাজী রওনাকুল ইসলাম টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা এ দেশে যারা বাস করি আমাদের পালানোর কোন জায়গা নেই। আমরা কখনো জেল খেটেছি, কখনো ঘর ছাড়া হয়েছি, কখনো দেশের এক প্রাপ্ত থেকে অন্য প্রান্তে ঘুরে এলেও কখনো দেশ ছেড়ে পালাইনি। আমরা ঘর ছাড়া হয়েছি, কিন্ত কখনো দেশ ছাড়া হইনি। দেশের বাইরে আমাদের থাকার কোন জায়গা নেই।
তিনি বলেন, আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী আমাদের শত্রæ বেশি। কারণ আমরাই একমাত্র দল আমাদের বাইরে কোন প্রভু নেই। আমাদের বাইরে বন্ধু আছে, কিন্ত কোন প্রভু নেই। অনেক দল আছে যাদের বাইরে প্রভু আছে, কিন্ত আমাদের কোন প্রভু নেই। কারো ভারতে, কারো পাকিস্তানে, কারো রাশিয়ায়, কারো আমেরিকায় প্রভু আছে কিন্ত আমাদের কোন প্রভু নেই।
শুক্রবার বিকেলে পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে ‘তারেক রহমান এর ঐক্যের ডাক’ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আকন, নজরুল ইসলাম খান, শেখ হাসানুল কবির লীন, মো. জাকির হোসেন রোকন।
কর্মী সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক শেখ শহিদুল্লাহ শহিদ। সঞ্চানলনা করেন সদস্য সচিব সরোয়ার হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial