প্রধান সূচি

ব্রিজের মালামাল চুরি : নাজিরপুরে বিএনপির ৩ নেতা বহিষ্কার

পিরোজপুরের নাজিরপুরে ব্রিজের ¯িøপারের রড চুরির অভিযোগে উপজেলা বিএনপির এক নেতা ও দুই কর্মীকে বহিষ্কার করেছে দলটি। বুধবার রাত ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পিরোজপুর জেলা বিএনপি।
বহিষ্কৃতরা হলেন- নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহিন, ইউনিয়ন বিএনপির কর্মী মো. হেদায়েত হোসেন ও জাহিদুল ইসলাম।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ও নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদের সদস্যপদসহ সকল প্রকার পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হলো।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য করা হয়- উপজেলা বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের বহিস্কৃতদের সাথে কোনো প্রকার দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হলো।
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু জানান, দলের উর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশ ও উপজেলা বিএনপির আবেদন তাদের বহিষ্কার করা হয়েছে। যাদের দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial