Thursday, March 6th, 2025
পিরোজপুরের কাপুড়িয়া পট্টি থেকে দুই মহিলা চোর আটক
পিরোজপুর জেলা শহরের কাপুড়িয়া পট্টি থেকে দুই মহিলা চোরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপুড়িয়া পট্টির শ্রী গুরু ওড়না হাউজ নামক একটি দোকানের সামনে থেকে আটক করা হয়। আটককৃতরা হল- বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব সরালিয়া গ্রামের আলমগীর সেখের মেয়ে সেলিমা আক্তার (২৫) ও শ্রাবন্তি আক্তার ওরফে বুড়ি (১৯)। আটককৃতদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা রুজ করা হয়েছে। পুলিশ আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সদর থানা সূত্রে জানা গেছে, সেলিমা আক্তার ও শ্রাবন্তি আক্তার ওরফে বুড়িসহ আরো ৪/৬ জনের একটি চক্রবিস্তারিত পড়ুন
পিরোজপুরে গাছ চাঁপায় স্কুলছাত্রী নিহত
পিরোজপুরে গাছের নিচে চাঁপা পড়ে নুসরাত জাহান মিম্মি (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহসপতিবার সকাল ৯টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভোরা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, পিরোজপুরের বলেশ্বর নদীর তীরবর্তী নির্মানাধীন বেরিবাঁধের গাছ চাঁপায় তার মৃত্য হয়েছে। মিম্মি ভোরা গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় ভোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহতের পিতা হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে মা ও ভাইয়ের সাথে বলেশ^র নদীর পাড়ে মাঠে খেসারি ডাল তুলতে গিয়েছিল মিম্মি। এরপর সেখান থেকে পাশেই একটি ক্ষেত থেকে পাকা টমেটো তুলছিল সে। এ সময় নদীরবিস্তারিত পড়ুন
ব্রিজের মালামাল চুরি : নাজিরপুরে বিএনপির ৩ নেতা বহিষ্কার
পিরোজপুরের নাজিরপুরে ব্রিজের ¯িøপারের রড চুরির অভিযোগে উপজেলা বিএনপির এক নেতা ও দুই কর্মীকে বহিষ্কার করেছে দলটি। বুধবার রাত ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পিরোজপুর জেলা বিএনপি। বহিষ্কৃতরা হলেন- নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহিন, ইউনিয়ন বিএনপির কর্মী মো. হেদায়েত হোসেন ও জাহিদুল ইসলাম। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ও নাজিরপুরবিস্তারিত পড়ুন
