বৈষম্যবিরোধী আন্দোলন
নাজিরপুরে প্রশাসনের উদ্যোগে শহীদ পরিবারকে দোকানঘর উপহার
পিরোজপুরের নাজিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতারআন্দোলনে শহীদ দুই পরিবারকে উপজেলা প্রশাসনের উদ্যোগে দোকান ঘর উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান দোকান ঘরের চাবি শহীদ পরিবারে কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান দুলাল, সদস্য সচিব মো. আবু হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী বি এম মাহমুদুল হাসান, নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ, সাধারণ সম্পাদক এস এম সিপার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী, দৈনিক আমার পিরোজপুর পত্রিকার সম্পাদক অনুপ কুমার সিকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ লিলন, ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাসান, সদস্য সচিব তারেক আবদুল্লাহ বাপ্পিসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
এর আগে জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান নাজিরপুর কেন্দ্রীয় হরিসভা মন্দির সংলগ্ন খালের বর্জ্য অপসারণ ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া উপজেলা চত্বরের স্বাধীনতা মঞ্চ আধুনিকায়নের উদ্বোধন করেন এবং জুলাই আগস্ট বিপ্লবে আহত পরিবারের সদস্য এবং দু:স্থ মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
