প্রধান সূচি

ইন্দুরকানীতে বেড়িবাঁধ নির্মানের দাবী : জনমত যাচাইয়ে গণশুনানী

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কঁচা ও বলেশ^র নদীর ৪১ কিলোমিটার বেড়িবাঁধ পূন:নির্মাণে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে পিরোজপুর পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ জনমত যাচাইয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলায় ২০০৭ সালের প্রলয়ংকারী সিডরে নদী তীরবর্তী অধিকাংশ বেড়িবাঁধ বিলীন হয়ে যায়। পরে রিমেলসহ প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হলেও তা টেকসইভাবে পূণ:নির্মাণ হয় নি। ফলে নদী তীরবর্তী অর্ধ লক্ষ বাসিন্দাকে ঝুঁকি নিয়ে বাস করতে হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পরিবর্তনের পর বেড়িবাঁধের বিষয় পানি উন্নয়ন বোর্ড এর কাছে আবেদন করলে মন্ত্রণালয় থেকে জনমত যাচাইয়ের জন্য পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে গণশুনানীতে পিরোজপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী নুসাইব হোসাইন, উপজেলা জামায়েতের আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ হোসেন, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, ইউপি চেয়ারম্যান মাসুদ করিম ইমনসহ বিএনপি, জামায়েত ইসলামীসহ এলাকার শতশত লোক উপস্থিত ছিলেন। এ সময় নদী তীরবর্তী বাসিন্দারা কোন শর্ত ছাড়াই বেড়িবাঁধ নির্মাণের দাবী করেন।
পিরোজপুরের পাউবোর নির্বাহী প্রকৌশলী নুসাইব হোসাইন জানান, উপজেলার নদী তীরবর্তী ৪১ কিলোমিটার বেড়িবাঁধ পূণ:নির্মান, ১৩টি ¯ø্ইুজ গেট সংস্কার ও ১০টি খাল খননের জন্য মন্ত্রণালয়ের নির্দেশে জনমত জরিপ করে প্রতিবেদন পাঠানো হবে। সরকার বরাদ্দ দিলে ঠেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial