পিরোজপুরে দারুল কুরআন মাদ্রাসায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত
‘বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই’’ এই স্লোগানে পিরোজপুরের দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় মাদ্রাসা ক্যাম্পাসে নানা আয়োজনে তারুণ্যের উৎসব শুরু হয়। এর মধ্যে ছিল ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান, সামাজিক সচেতনতামূলক বিভিন্ন পোস্টার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পেইন্টিং, ব্যানার প্রদর্শন ও পিঠা উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাইদী ফাউন্ডেশনের চেয়্যারমান আলহাজ্ব শামীম বিন সাইদী।
বিশেষ অতিথি ছিরেণ, পিরোজপুর নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা, আল্লামা সাইদী ফাউান্ডেশনের সেক্রেটারী মাওলানা শফিকুল ইসলাম, টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ, পিরোপুর পৌর জামায়াতের ইসলামীর আমীর ব্যবসায়ী ইসহাক আলী খান। সভাপতিত্ব করেন দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহা: মহিউদ্দীন।
