ভান্ডারিয়ায় ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দীন আরিফের ওপর হামলা প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাক্তির দাবি করেন তারা। বৃহস্পতিবার ১১টায় ভান্ডারিয়া থানা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়নের ৯নং ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, ৩নং ইউপি সদস্য আ. খালেক মোল্লা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হালিমা বেগম, লায়লা সুলতানা মুন্নী, শাহনাজ পারভীন, ইমাম মাওলানা আব্দুল কাদের, সাবেক ইউপি সদস্য মো. মোস্তফা জমাদ্দার, চিংগুরিয়া মাদ্রাসার শিক্ষক মো. মনিরুল ইসলাম প্রমুখ।
গত ২১ জানুয়ারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে অফিসিয়াল কাজ শেষে ইউপি চেয়ারম্যান মেজবা উদ্দীন আরিফ মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে শিয়ালকাঠী ইউনিয়নের নতুন বাইপাস মোড়ে পৌঁছালে মো. আবু হানিফ খলিফাসহ ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার মোটর সাইকেলের গতিরোধ করে হামলা চালায়। হামলায় সাইমুন হোসেন ও জাহিদুল ইসলাম আহত হয়। এসময় চেযারম্যানের সঙ্গে থাকা ৩ লক্ষ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ১২ জনকে নামীয় এবং ২০/২৫ জন অজ্ঞাতনামা আসামী করে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ রানা নামে একজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
